মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে কি বললেন মমতা - The News Lion

মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে কি বললেন মমতা

 


দি নিউজ লায়নঃ    আজ শিবমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে জনতা-সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,  আজ মনোনয়ন পেশ করলাম।  নন্দীগ্রামে কিছু  কর্মসূচি রয়েছে। 


তাই আজ নন্দীগ্রামেই থাকছি। ফের নন্দীগ্রাম আন্দোলনের কথা তুললেন মমতা। বললেন, নন্দীগ্রাম আন্দোলনের পাশে থেকেছি। অনশন করেছি। নন্দীগ্রামে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের সবাইকে স্যালুট করি। ভবানীপুরের লড়াই আমার জন্য শক্ত ছিল না। আমার পুরোন জায়গা। 


তবে নন্দীগ্রামের ব্যাপারটাই আলাদা। নন্দীগ্রামের আর এক নাম সংগ্রাম। আর আমি খুব স্ট্রিট ফাইটার। নন্দীগ্রামকে আমি ভুলতে পারি না। আশাকরি নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। নন্দীগ্রামের সবাই আমাকেই ভোট দেবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.